তুই কি জানিস তুই এক স্বপ্নে দেখা লাল গোলাপের পাপড়ি?
তুই কি জানিস তুই আমার দিন বদলের সঙ্গী?
তুই কি জানিস তুই একটা সত্যিকারের আগুন?
আমি পোকার দলে মিশে গিয়ে আগুনে ঝাঁপ দেই।
তুই কি জানিস তুই সকাল বেলার পাখির ডাক?
তুই কি জানিস তুই কথা বলিস বলে আমি তন্ময় হতে পারি?
তুই কি জানিস তুই আমার সকল আলোর উৎস?
আলোকিত জীবনের তুই একমাত্র অবলম্বন।
তুই কি জানিস তুই আমার সীমাহীন সুখ?
তুই কি জানিস তুই আমার ধুলো জমে থাকা সবচেয়ে প্রিয় বই?
তুই কি জানিস তুই আমার গানের সুরের ছন্দগুলো?
তুই একা নস আমিও তোর একাকার এই অন্তর প্রান।
(Visited 1 times, 1 visits today)