ভালোবাসা বাধাহীন

তুই ছুঁয়ে দিলে সব নীল হয়ে যায়
জানিসতো নীল ভালোবাসার রং?
তোর রঙে রাঙ্গিয়ে দিলাম এই পৃথিবী,
আমার আপন ভুবন আজ ভালোবাসার
রঙে রাঙ্গিয়ে দিয়েছি।
আমার আপন ঘরের প্রতিটি দেয়ালে
আজ তোর অনুভুতি ছড়ানো।
প্রতিটি ইট তোর স্পর্শ পেয়ে আজ মাতাল,
আমি সেই ইটের দেয়ালে স্বপ্ন বুনি।
তুই আছিস থাকবি ভালোবাসা বাধাহীন।
সূর্যের শেষ আলো এঁকে দিয়ে যায় তোর গালে,
স্পর্শে আমন্ত্রন জানায় রাতের আঁধারকে।
তুইতো রূপোলী চাঁদ, রাতের আঁধার তুচ্ছ তোর কাছে।
দিব্বি আমি সবুজ ঘাসে গা এলিয়ে
তোর আলোতে স্নান করছি।
তোর ছমছম নুপুরের শব্দে আমি হারিয়ে গেছি।

(Visited 1 times, 1 visits today)