ঝিঁঝিঁ পোকা

তুমি আমার পাশে একটু খানি বসিয়া থাকো
তোমার কপোল ছুঁয়ে দেখবো আমি
চন্দ্র টিপের আলোয়,
কাঁঠাল চাঁপা গাছের নিচে জোনাক পোকার মেলা
টিপটিপ আলোরা সব ছন্দময় খেলা।
রাতের মায়াবী নিস্তব্ধতায় ঝিঁঝিঁ পোকা
ডেকে যায় অবিরত,
দূর থেকে ভেসে আসা খেঁকশিয়ালের ডাক
ওই দূরে আবার চৌকিদারের লাগাম ছাড়া হাঁক।

(Visited 1 times, 1 visits today)