কই থাকো তুমি আমার মনের আড়াল হয়ে?
কত কষ্ট আমি যাচ্ছি যে সয়ে।
একটুকু চোখের আড়াল হলে,
মনে হচ্ছে যেন জানটা যাবে চলে।
কাল থেকে তোমার দেখা নাই,
আমি জানিনা আমি কোথায় যাই?
কি যে হয় বুকের ভেতরটায়
মনটা হুহু করে ছুটে যায় অজানায়।
আর পারিনা নিতে আমি কষ্ট
আমি বুঝে গেছি এ আমার ভালোবাসা স্পষ্ট।
তুমি কই কখন পাবো তোমায়
একটুকু জায়গা দাও তোমার বুকে আমায়।
জান পাখি কেন যে এত্তো মনটা উদাস
মনে পড়ল তুমি যে নাই তাই তো হতাশ।
নীলা তুমি এই সময়টুকু অনন্তকাল করে দিলে
আমি জানি ইচ্ছেতে নয় অনিচ্ছায় নিলে।
নেই কোন অনুযোগ, নেই কোন অভিযোগ
তুমি আমার হয়ে থাকবে চাই শুধু একটুখানি সুযোগ।
(Visited 1 times, 1 visits today)