দিগন্তের শেষ রেখায়

অবারিত সবুজের মাঝে আমি আজ হেঁটে যাই ক্লান্ত হয়ে
মাথার উপর এক বিশাল আকাশ উপহাস করে
একঝাক পাখি উড়ে যায়, ডানা ঝাঁপটায় অনিচ্ছায়।
সূর্যের প্রখর তাপে আমার ক্লান্তি,
একাকিত্ত হাড়ে হাড়ে টের পাইয়ে দেয় মধ্য দুপুর।
আমি হেঁটে চলেছি অগুনতি মাইল পথ
সীমাহীন কিনা জানিনা?
এক হরিণীর খোঁজে তৃষ্ণার্ত
এই দেহ, মন আর চোখের কোনে তাই মরিচিকা
বারবার হানা দেয়, ভুল পথে যেতে গিয়েও
থমকে দাঁড়াতে হয়। আমি যে প্রতিজ্ঞা করেছি,
তাইতো শত বাঁধা আজ পথ আগলে আছে,
আমাকে বারংবার ফিরিয়ে দেয়ার সে কি জোর প্রচেষ্টা।
আমার চোখের কোনে মরিচিকার এক দুর্দান্ত খেলা,
দূরে বহুদূরে দিগন্তের শেষ রেখায়
আমি রোদের ঝলক দেখতে পাই,
সেই গোলাপী আভায় মেঘের গায়ে তোমার ছবি।
আমার ক্লান্তি নিমিষে উবে যায়।
আমি আশার আলো দেখি, তোমার চোখ আমি স্পষ্ট দেখি,
গোলাপি আভা ঠোঁটের কোনে মুচকি হাঁসি দিয়ে
আমায় হাতছানি দেয়।

(Visited 1 times, 1 visits today)