বিষাক্ত নিঃশ্বাস

ঘুন পোকায় খেয়ে গেছে বিবেক।
নিচু হতে হতে ঘসেরাও নাগাল খুঁজে পায়না,
ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাগে বিভক্ত মনুষ্য বিবেক।
জাত পাতের আজ চরম মূল্য চারিধারে।
বিষদাঁত ছোবল মারে সমাজের রন্ধ্রে রন্ধ্রে,
আগুন গরম বিষাক্ত নিঃশ্বাস জালিয়ে দিচ্ছে সব।
ছারখার চারদিক ধ্বংসের খেলায় মত্ত।
রক্তের রঙ অস্বীকার করে শকুনের দল,
পাঁজর ছিঁড়ে খুঁড়ে খায় বুভুক্ষ।
হায়না আজ মানুষের তকমা লাগিয়ে,
মনুষ্যত্বের দাবী করে ভন্ড রাজার দরবারে।
আমি আর তুমি মানুষ কিসে?
রক্তের রঙ পাল্টে গেছে রাজার নির্দেশে।
ভাগ করে নিয়ে যাচ্ছে মায়ের ওরস
নিপুন হাতে কাস্তে চালায় ভীতুর দল।
অন্ধকারে ছেয়ে গেছে সোনার বাংলা।

(Visited 1 times, 1 visits today)