বাঙ্গালী পৃথিবীর সবচেয়ে পচনশীল দ্রব্য

প্রশ্নঃ আমাদের মাঝে ঠিক কতজন মানুষ আছে যে তার নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারে বা নিজের বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে?

ঊত্তরঃ আমি সন্ধিহান; একজন মানুষও খুঁজে পাওয়া দুষ্কর মনেহয়। অবশ্য আমার সন্ধিহান হওয়াতে কারো কিছু যায় আসবে না। এমনটা মনে করার অবশ্য কারন আছে, ভেবে দেখুনতো যারা যারা নিজের প্রোফাইলের রং প্রথমদিন ফ্র্যান্সের পতাকা করেছিলেন ঠিক যে কারণটা মনে করে সেই মনে করার কারণটা কি এখনো একই আছে আপনার মনের মধ্যে?

আমরা পৃথিবীর সবচেয়ে পচনশীল দ্রব্য, সহজে গলে যাওয়া বরফ বা পিনের খোঁচায় ভেঙ্গে চুরমার হয়ে যাওয়া একটুকরা কাঁচ মাত্র। আমাদের গত ৬০ – ৭০ বছরের ইতিহাস ঘাটলেই বুঝতে পারবেন কি কি ভাবে আমরা পচে, গলে আর ভেঙ্গে খান খান হয়েছি শেষমেশ এখন দুর্গন্ধ বের হয়েছে। কয়দিন পর শিয়াল কুকুরেও আর ছোবে না।

তবে এ ক্ষেত্রে ভালো ভাবে বলা যেতে পারে আমরা অনেকটা সহজ সরল প্রেমিকার মত, নিষ্ঠুর প্রেমিক সরলতার সুযোগ নিয়ে ধোঁকা দিয়েছে বারবার। কিন্তু ভাই আবার এইটাও ভুলে যাইয়েন না যে আমরা মোটেও সহজ সরল প্রেমিকা না। মনের ভেতর এক একটা বড় জিলাপি নিয়া ঘুরি। আমরা হচ্ছি অর্থহীন জাতি যখন যে চায় আমরা সেভাবে ব্যবহৃত হয়েছি। আমাদের কথা ভেবেই হয়ত কবি লিখেছিলেন “এই নিয়েছে ঐ নিলো যা কান নিয়েছে চিলে, চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে!”

প্রথমদিন আমার ফেইসবুকের ওয়ালে দেখি খালি ফ্র্যান্সের পতাকা বিকাল না গড়াতেই দেখি আবার সুর বদল। ভাই সুরটা যখন বদল করবেনই তবে ভেবে চিন্তে কেন প্রথমেই দেননাই নাকি আপনার মানবতা আর ভালোবাসা পরিবর্তনশীল? একটা মজার স্ক্রিনশট চোখে পরলোঃ

১ম বন্ধুঃ প্রোফাইলের রং পাল্টিয়ে ২য় বন্ধুকে জিজ্ঞেস করলো আচ্ছা দোশ্ত বলতো কি হইছে ফ্র্যান্সে আর প্যারিসে?
২য় বন্ধুঃ ওমা জানিস না তুই তাইলে রং পাল্টাইলি কেন?
১ম বন্ধুঃ আরে সবাই পাল্টাইছে তাই আমিও পাল্টাইলাম, তাছাড়া রংটাও সুন্দর ফ্রীতে ফেইসবুক দিসে করছি, বলনা কি হইছে ফ্র্যান্সে আর প্যারিসে?
২য় বন্ধুঃ সন্ত্রাসী হামলা হইছে সেখানে অনেক মানুষ মারা গেছ্বে।
১ম বন্ধুঃ ও… ফ্র্যান্স আর প্যারিস দুই খানেই হইছে তাই না?

(Visited 1 times, 1 visits today)