হৃদয়হীনা শহরে

soumen

ইট, কাঠ, দেয়ালের শহরে মাটির সোঁদা গন্ধ কই?
প্রতিনিয়ত কান্না ছড়ায় কাল রাতে ফেলা আসা
চাপা কষ্ট, ক্ষোভ আর আতঙ্ক, ভয়ঙ্কর ভাবায়।
মানুষ আমি কি আছে আমার? কিই বা নেই?
দেয়ালে ঘুরে ফিরে গিরগিটি স্বপ্নহীন,
খুঁজে দেখো মানুষের তফাৎ কই?
ডাস্টবিনে কালো কাক, ভাগারে খাবার খুঁজে,
দিন এনে দিন খায়, মানুষের তফাৎ কই?
বেলা শেষে ফিরে এসে পায়না সুখের খোঁজ।
রংহীন ক্যানভাসে নিষ্প্রাণ প্রজাপতি।
কালো মেঘ দিনভর হুঙ্কার ছুড়ে দেয়
রাতভর ভয়ডর আত্মার অসুখ।
কি অসহায় মানুষ, কি দুর্ভাগা মানুষ।
অন্তপ্রাণ ছুটে বেড়ায় সুখের খোঁজে
হৃদয়হীনা শহরের বুকে ডুকরে কাঁদে
মানুষ নামের অমানুষের হৃদয়।

(Visited 1 times, 1 visits today)