পূজিব তোমারে

আমি বুঝিনা কি এক মোহ আমাকে গ্রাস করেছে
আমি খুঁজে পাইনা কোন কারন,
হৃদয়ের ঘরে একটাই দরজা,
সারাটা ঘরময় তোমার স্পর্শ আর সুবাস
দেয়াল জুড়ে সব তোমার স্মৃতি, দুরন্ত রঙ্গের খেলা
পেইন্টিং জুড়ে তোমার স্পর্শের পূর্ণতা
জানালায় সুখ পাখি।
অন্তর খুলে দেখছি তোমায় মুগ্ধ দুনয়নে।
নীলাম্বরী সাজে তুমি অনন্যা, অপূর্ব।
চোখ মেলে তাকালেই তোমার ছায়া
আমার ঘরময়, মোহগ্রস্থ আমি।
ছুঁতে চাই স্বর্গের দরজায় দাঁড়িয়ে
তোমার হৃদয়, খুলে দিও আপন মন্দিরে।
পুজারি হয়ে স্বর্গে আমি পূজিব তোমারে।
in_heaven

(Visited 1 times, 1 visits today)