অনেকটা পথ একা

ভেবেছিলাম অনেকটা পথ একা হেঁটে যাবো
ভেবেছিলাম একা একা বারান্দায় দাঁড়িয়ে কাঁদবো
আকাশের চাঁদটা আমার হবে,
আমার মনের উঠোনে
সেই আলোতে ভিজবো আমি ওয়াসার জলের মত।
ইচ্ছে হলে ট্যাপ ঘুড়িয়ে কান্নায় ভিজবো জলের সাথে।
ছাদটাকে আমার মনে হতো,
একা একা সময়ে, আমি অসহায়,
আকাশটাকে সঙ্গী বানাতাম
ইচ্ছে হলেই আমি একছাদ বৃষ্টিতে ভিজতাম
কষ্ট লুকাবার ছলে,
আড় চোখে মেঘগুলো চেয়ে দেখতো।

(Visited 1 times, 1 visits today)