দেয়ালের কান আছে

দেয়ালের কান আছে, জ্ঞানীর মান আছে,
ইলিশের কাঁটা আছে, বোয়ালের দাড়ি আছে,
বেশি জ্ঞানী ভাবটা কম করে ধর হে
ছোটখাটো ঝড় এলে ভেঙ্গে পড়ে যাবে যে।

আমি, তুমি, সে মিলে কত কত ভাব নেই
আসলে আমি কি? বুঝতে বা কাকে দেই?
ক্ষমতার বড়াই আর লোভের লালসাতে
লাখো কোটি পতি হবো মনের বাসনাতে।

মনে কি আছে ভাই? মরতে যে হবে তোর
নতুন সূর্যটা আসবে যে নিয়ে ভোর।
যা কিছু করেছো বা যেটুকুই করোনি
বিবেকের দংশনে শেষ হবে ধরণী।।

(Visited 1 times, 1 visits today)