চুপচাপ চারিদিক, টুপ টুপ বৃষ্টি
চারপাশে ভালো লাগা মনে দূর দৃষ্টি।
ঝুমঝুম বৃষ্টি, নুপুরের ছন্দ
মনে বাজে সারাক্ষণ, লাগছেনা মন্দ।
সুনসান নিরবতা, তুমি আমি একা একা
চোখে চোখে ভালোবাসা, চারিদিক ফাঁকা ফাঁকা।
বোকা আমি, বোকা তুমি, প্রেম কি বুঝিনা
চোখে চোখ রেখে বলি কিছুই তো খুঁজিনা।
উন্মত্ত তুমি আমি, উত্তপ্ত এই মন
ডুবে আছি একাধারে সারাক্ষণ অনুক্ষণ।
(Visited 1 times, 1 visits today)