আঙ্গুলের ফাঁকে মুঠো ভরে তোমাকে

দিনটা পেরিয়ে রাত যখন আঁধার ছড়ায়
তোমার মায়ায় ডুবে থাকি ওষ্ঠঅব্দি,
আঙ্গুলের ফাঁকে মুঠো ভরে তোমাকে
নেবার প্রাণপণ চেষ্টা বারংবার।
তোমায় ভেবে আনমনে ছবি এঁকে যাই।
দুহাতে জড়িয়ে তোমার মায়া
আপন করে নেয় হৃদয় জুড়ে,
তোমার চোখে আমার প্রতিচ্ছবি খুঁজে বেড়াই
কি গভীর সে জল, কি অথৈ সে জল,
টলটলে জলে ভালোবাসার আকাশ দেখতে পাই,
নীলচে আকাশে অচীন পাখি ডানা মেলে
উড়ে যায় ঐ দূরে ভালোবাসার সঙ্গী হয়ে।
আমি কঠিন বুকে তোমার অনুভুতি লুকাই
স্বার্থপর প্রেমিকের মত।
আত্মার গভীরে তোমার সুরম্য অট্টালিকা
বারান্দায় দাঁড়িয়ে রোজ রাতে প্রেমের পদ্য
সহাস্যে লুটোপুটি খায়।
আমার আদর তোমার কোলজুড়ে
আরো গভীর থেকে গভীরে টেনে নিয়ে যায়।

(Visited 1 times, 1 visits today)