নদীতে তুফান এলে বাঁধ ভেঙ্গে যায়
মনের আকাশ কালো হলে কষ্ট ছুঁয়ে যায়।
স্বপ্ন ছাড়া যায় কি বলো সামনে হেঁটে যাওয়া?
তোমায় ছাড়া তুচ্ছ সবই, তুচ্ছ সকল মায়া
চাঁদের আলো হউকনা যতই মুল্য কি বা তাতে?
যে আলোতে যায় না দেখা মনের আঁধার যাতে।
ইচ্ছেগুলো বড্ড আজব, পাখি হয়ে গাছে
যখন খুশি ছুট দিয়ে যায় চাঁদের বাড়ির কাছে
মাটির উপর মেঘের ছোয়া আকাশ হলো খুটি
চাঁদের কাছেই করবো আমি আমার বসত বাটি