তুই জানিসনা তোর জন্য ভোরের শিশির জমিয়ে রেখেছি।
কাল রাতের জ্যোৎস্না, জোনাক পোকার ঝিকিমিকি আলো,
মাঝ রাত্তিরে ডাহুকের ডাক, একগুচ্ছো হাস্নাহেনা।
ভোরের লালচে আলোর চাদর বানিয়েছি তুই হাটবি বলে।
সবুজ ঘাসে শিশিরের ফোঁটায় তোর কপালের টিপ এঁকেছি।
টুপটাপ ঝরে পড়া শিশিরের ফোঁটায় তোর গলায় মালা জড়িয়েছি।
সবুজের রঙে তোর গায়ে চড়া জমিনের শাড়ি।
শীতের হিমেল বাতাসেকে চোখ রাঙিয়ে জানান দিয়েছি তুই আসবি বলে।
ভালোবাসি তোকে বড্ড বেশি, এই আকাশ বা সমুদ্দুর,
চাঁদ তো তুচ্ছ বটে, তোর আলোয় আলো ঝলমল একটি হৃদয়।
তুই আমার বলতে পারার সুখ, প্রকৃতির রঙ তুচ্ছ যেথায়।
তুইময় হতে পেরেছি, স্বর্গ আজ অর্থহীন।
তুই বুঝেনে হৃদয়টা, কতটা ব্যাকুল, ভীত আর ভালোবাসায় নিমজ্জিত।
একটা হৃদয়ের সবটুকু ঢেলে তোর পূজারী আজ।
(Visited 2 times, 1 visits today)