দোল পূর্ণিমার চাঁদ

একটা একটা করে গোলাপের পাপড়ি
জড়ো করেছি তোমার পায়ে।
লাল, নীল, গোলাপি, বাহারি রঙা
মহামায়া, দেবী তুমি আমার মন্দিরে।
পুজিব তোমারে অহর্নিশি হৃদয় এর গভীরে।
তোমার আঁখি পটে আকা দোল পূর্ণিমার চাঁদ
আমি অস্তাচলের সূর্য আজ
তোমার আলোয় হারাবো বলে ব্রত করেছি।
মাঝ রাত্তিরে তোমার আলোয় স্নান হবে,
হারিয়ে যাবো তোমার মাঝে,
দিগন্তের ঐ সীমারেখায়।
ভালোবাসা আর প্রার্থনা সবই ঐ মন্দিরে
দেবীর আসনে তুমি সমগ্রই সঁপেছি।
হুহু করে বয়ে চলা শীতল বাতাস,
ছাতিম গাছের ফাঁকে চাঁদের লুকোচুরি,
দেবালয়ের বারান্দায় তোমার প্রতীক্ষায়
মানবের অলস রাত্রি যাপন।
তোমাকে পাবার লোভে আজ পণ করেছে।

(Visited 1 times, 1 visits today)