নীলচে আলোর নাচন দেখেছি
সমুদ্দুরের আস্ফালন দেখেছি
চাঁদের আলোর বাড়াবাড়ি দেখেছি
পাহাড়ের উচ্চতা দেখেছি
অরণ্যের গভিরতা দেখেছি
শীতের তিব্রতা অনুভব করেছি
সূর্যের তাপ পেয়েছি
আর;
তোমার দেহের বাঁক
তোমার চোখের ধার
তোমার হাঁসি
তোমার চাহুনি
এ সবই আমি দেখেছি
পৃথিবী হেরে যায় তোমার মায়ায়
আমি পার্থক্য খুঁজেছি
হার মেনেছে চাঁদের আলো,
হার মেনেছে সমুদ্দুর
সূর্যের তেজ, জোনাক পোকা।
(Visited 1 times, 1 visits today)