তোমায় ভালোবাসি তাই

তোমায় ভালোবাসি তাই
তোমার ছোঁয়া গায়ে মাখি।
তোমায় স্বপ্নে দেখি তাই
রঙ্গিন সব ফানুস উড়াই।
তুমি হৃদয়ের সঙ্গী বলে
হৃদয়ের সাথে সন্ধি আটি।
বন্ধু হয়ে মনের দ্বারে
অন্ধকারে সূর্য দেখি।
প্রভাত আলোয় জীবনটাকে
শুভ্রতায় রাঙ্গিয়ে তুলি।
সন্ধ্যের কালো চাঁদের আলোয়
নিমিশেই মিলিয়ে যায়।
তোমার স্মৃতি সতেজ বলে
হৃদয় মাঝে ঝর তোলে।
ভালোবাসি বড্ড বেশি
বলতেই সুখ রাশি রাশি।
আর পারিনা থাকতে আমি
তোমায় ছেড়ে কল্পলোকে।
সত্যিকারের তোমার ছোঁয়া
বড্ড বেশি লাগে এখন।

(Visited 1 times, 1 visits today)