তুই দিন দিয়ে যা

তুই দিন দিয়ে যা রাত টুকুও থাকবে কেন বাকী?
জেনে রাখিস ভালোবাসায় একটুও নেই ফাঁকি।
সকাল হলেই দিনের শুরু সন্ধ্যে থেকে রাত
ভাবনা গুলো এলোমেলো সাঁঝ থেকে প্রভাত।
জীবন নামের পাগলা ঘোড়া ছুটছে দিবানিশী
ছোঁটার মাঝেই তোকে নিয়ে ভাবছি অহর্নিশি।
সন্ধ্যে তারার গল্পগুলো রাত জেগে শুনছি
চাঁদের আলোয় স্পষ্ট তোরে দেয়ালজুড়ে দেখছি।
ভোরের বেলায় শিশির ভেজা ঘাসের উপর দিয়ে
যাচ্ছি আমি কল্পলোকে হেঁটে তোরে নিয়ে।
হাতটা ধরে হেঁচকা টানে আপন করে নিলি
বুকের ভেতর ক্ষতটুকু শূন্য করে দিলি।
হাঁটছি আমি ঘুরছি আমি একাই বারো মাস
খুঁজছি তোরে দিবানিশি আমার আশপাশ।
মনের মাঝে তোকে নিয়ে স্বপ্ন সাজাই রোজ
তাইতো আমি তোকে ঘিরেই করছি নিজের খোঁজ।
দিন জানিনা রাত জানিনা ঘুরছি মিছেমিছে
তোর ছোয়া পাবো বলেই ঘুরছি তোরই পিছে।
হৃদয় নামের যন্ত্রটাতে দিচ্ছি রোজই দম
তুই আছিস, কি নেই বলেই মিছে যত ভ্রম।
তোর চোখের চাহুনিটা বড্ড বেশি টানে
তোর শাসনগুলো হৃদয় আমার খুব করেই মানে।
তোর হাঁসি দেখে রোজ বিকেলে গন্ধরাজটা ফোটে
মালি হয়ে তাই বলে, ফুলটা যদি জোটে।
তুই আমার হবি স্বপ্ন থেকে সংকল্প সব জুড়ে
পুরো পৃথিবী তোর নামে আসবো আমি ঘুরে।

(Visited 1 times, 1 visits today)