দেয়ালে জমে থাকা প্রেম

মুহূর্তগুলো কেটে যায় এক নিমিষে,
ভাবনারা অতলে হারিয়ে যেতে চায়,
স্বপ্নরা দিক্বিদিক ছুটোছুটি প্রাণ,
চোখের নিমিষে মুহূর্ত বিদেয় হয়।
সময়ের পেছনে দে ছুট
পাল্লা দিয়েও হয় না।
স্মৃতিরা অতি দ্রুত জন্ম নেয়।
চোখের কোনে জমে থাকা জল,
এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা স্পর্শগুলো,
দেয়ালে জমে থাকা ছোপ ছোপ ভালোবাসা,
চোখের পাশ দিয়ে বয়ে যাওয়া কয়েকগাছি চুল,
হঠাত এসে থেমে যায় মায়ায় ভরা হাঁসির জোয়ারে।
অপলক তাকিয়ে তোমার সুন্দর খুঁজে ফেরা।
চোখের সে মুচকি হাঁসি হাজার বার জীবন জন্ম দেয়,
চিবুকে একরাশ আবেগ জড়ানো তোমার,
হাতছানি দেয় আরো কাছে ঘেঁষার।
তোমার অদ্ভুত মায়াবী চাহুনি নিমিশেই
সব ওলোট পালোট করে দেয়;
সব সমীকরণ আবার মেলাতে বসি।
জীবনের হিসেব মেলানো দায়,
ভালোবাসা বড্ড বেহিশেবি।
তাইতো তোমায় ভালবাসতে আর হিসেব কষি না।

(Visited 1 times, 1 visits today)