সংকটে আর সংকোচে স্মরি তোমায় অহর্নিশি,
হৃদয়ের কুন্ঠারাশি বিষবাঁশি বাজাইছে।
দূর হতে অন্ধ মেঘ ঐ আশে ধেয়ে ধীর লয়ে
নিকট হতে সন্নিকটে সময়ের ভেলায় ভেসে
যতই আসুক দুঃখরাশি তুমি যদি থাকো পাশে
হৃদয় আমার পাষাণ ভারি ভয়ের বিন্দু লেশটুকু নেই
অস্তিত্ত আর জীবদ্দশায় উপস্থিতি অবিসম্ভাবি,
চাইছি দিবানিশি তোমার সঙ্গ; সাহসটুকু সঞ্চয়ে
পার হতে হবে কঠিন দরিয়া,
আঁটঘাঁট বেঁধে তৈরি আমি
মাঝ দরিয়ায় ভীষণ ভীতু সঙ্গী শুধু সাহসটুকু
জানি তুমি আমার আছো ভয় পায়নি একটুকুও
চোখ বুজে তাই তোমায় স্মরি
জীবন নৌকো ভীষণ ভারি
শত কষ্টেও কুন্ঠিত নয়, একাকিত্ত প্রতিবন্দকতা মাত্র।
আজ থেকেও যুগের পরে তোমার আছি রইবো তাই
স্বর্গ দুয়ারে ইচ্ছে গুলো তোমার নামে ঝরে পড়ে।
(Visited 1 times, 1 visits today)