হুতুম পেঁচা ডিম পেড়েছে
তা দিয়েছে কাক,
ডিম ফুটে তাই বাচ্চা হলো
দিচ্ছে পেঁচার ডাক।
কাকের বেজায় দুঃখ হলো
বাচ্চা কালো নয়,
তবে কি ভাই জাত গেলো আজ?
করছে ভীষন ভয়।
সকাল বিকাল তা দিয়েছি
কান্না পাচ্ছে ভারী।
হুতুমটাকে ডেকে এনে
দিয়েই দিবো আড়ি।
যেই না ভাবা অমনি করে
ডাক পাঠালো তাই।
হুতুম ব্যাটা বড্ড চালাক
কাককে ডাকে ভাই।
হুতুম বলে ভাইয়ে ভাইয়ে
হয়কি লড়াই বলো?
কাক হুতুমে মিলেমিশে
থাকবো মোরা চলো।
(Visited 8 times, 1 visits today)