তোর প্রশ্রয়

সকালের শুরু থেকে রাতের নিস্তব্দতা
অহর্নিশ ভাবায় শুধু ভাবনারা
তোর নেশায় চরম পাগল দিশেহারা মন।
দেয়ালে দেয়ালে ঘুরে ফিরে তোর প্রশ্রয়
মনের গহীনে দ্বন্দ্বহীন, তোর উপস্থিতি।
তোর স্পর্শরা খুব বেশি সতেজ,
কন্ঠের শব্দ, আর চলন
দিন শেষ মায়ায় ভরা দুটি চোখ,
অপলক তাকিয়ে থাকা,
হাঁসির ফোয়ারা মুহূর্তে ব্যবধান শূন্য করে দেয়।
আমি অবাধ্য তোকে ভেবে
সংসার আর মায়া সবই আজ মিছে,
তোর অনুভূতি প্রানে জীবন সঞ্চার করে।
ভালোবাসি বলতে চাই তোকে,
তাই কয়েক প্রহরও আর অপেক্ষা করতে হয় না।
তোর মায়ায় আজ দিন হয় রাত শেষে।

(Visited 1 times, 1 visits today)