তারারা গল্পে মাতে

দে হাত বাড়িয়ে, হৃদয় খুলে দেই।
দে মন খুলে, কান্না শুষে নেই।
দে চোখ মেলে, স্বপ্ন দেখাই।
দে হৃদয় খুলে, ভালোবাসা দেই।

তোর গায়ের গন্ধ,
মাতাল হৃদয় অন্ধ।

চমকে উঠে আঁকড়ে ধরি
কান্নাগুলো দূরে ঠেলে।
আশটেপ্রিষ্টে ধারন করে
হারিয়ে যাচ্ছি কান্না ফেলে।

তোর চোখে রোজ রাতে,
তারারা গল্পে মাতে।

নে সুখে ভাষিয়ে, হারিয়ে যেতে চাই।
নে বুকে জড়িয়ে, স্বপ্ন বুনতে চাই।
নে আপন করে, এক হয়ে রই।
নে সঙ্গী করে, সুখে অমর হই।

(Visited 2 times, 1 visits today)