বিষণ্ণতায় কাটে সারা বেলা
তোমার মনের খোঁজে।
আসমান জমিন ফারাক
তোমার থাকা আর না থাকায়।
অস্থির মন আকাশের দেয়ালে
ভবঘুরে প্রতিনিয়ত।
তুমি আসবে বলে এ আয়োজন
তারারা জ্বলে রয় আকাশের বুকে,
জোনাকীর আলোয় তীব্র প্রেমের ছোঁয়া।
চাঁদের আলো তুচ্ছ লাগে,
তোমার হাঁসি হার মানায়
দিন থেকে রাত্রি অব্দি
সকল আয়োজন।
তুচ্ছ এই প্রাণ হয়ত,
বুক জুড়ে হিমালয়সম প্রেম,
অগ্নেয়গিরী বয়ে চলে তোমার নামে।
সমুদ্দুরে নির্ভীক মাঝি
দাঁর টেনে যায় অবিরত
তুমিই শুরু তুমিই শেষ।
(Visited 1 times, 1 visits today)