রাত্রি কিংবা দিন
চিন্তা তুমিহীন,
স্বপ্নেও ভাবিনা
জীবন তুমিহীনা।
স্বপ্ন বা জাগরণে
চিন্তার আহরণে,
তুমিময় হয়ে
আছি আজো রয়ে।
রাতের চাঁদের আলো
মনের যত কালো,
সূর্য উঠবে বেশ
দিনেরও হবে শেষ।
তুমি শুধু ঠিক
বাকিটা বেঠিক,
ভালোবাসি আমি
যানেন অন্তর্যামী।
(Visited 1 times, 1 visits today)