বেনামী কবির রোজকার কবিতা

ভুলতে চাইলেই কি তারে ভোলা যায়?
এ তো সহজ কথা নয়।
চোখের গোচরে যে ছিল বারো মাস,
একটু একটু করে জাগিয়ে তোলা প্রেম,
রবীন্দ্রনাথ আর বেনামী কবির রোজকার কবিতা,
চিনে বাদামের খোসায় বেখেয়ালি ইচ্ছেরা,
রাস্তার পাশের রঙিন ফুল দেখে চোখ ছলছল করে উঠা,
ইচ্ছেমতির আজগুবি খেয়ালগুলো রোজ পাল্টানো,
আনমনে প্যান্টের পকেটে হাত চলে যাওয়া,
আর রোজ বিকালে তোমার রুদ্র রুপ,
এ সবই কি ভুলে যাওয়া যায়?
এ তো সহজ কথা নয়।
যে হাতে হাত রেখে বলেছিলে শেষদিনটা অব্দি দেখবো,
যে চোখ দেখে চোখ ফেরানো দায়,
আর সুগন্ধি, স্পর্শ সবতো রয়েই গেলো,
আনকোরা বাক্সে সজতনে জমিয়ে রেখেছি,
সময় হলে ঠিক বের করে দেবো তোমায়।
এর পরও কি তোমাকে ভুলে থাকা যায়?

(Visited 1 times, 1 visits today)