তোরে ডাকছি কি খেয়ালে?
বেখেয়ালী মন সেই কবেই হয়েছে
আনমনা, জানতে কি পেরেছিস?
তোরে ডাকবো কি নামে?
তাই বলে কত নাম ধরে
ডেকেছি, বুঝতে কি পেরেছিস?
তোরে সাজিয়েছি আকাশে
বানিয়েছি সন্ধের উজ্জল
তারা, দেখতে কি পেয়েছিস?
কত নামে ডাকছি রোজ
মন থেকে হয়না আর কোন
শব্দ, শুনতে কি পেয়েছিস?
তোর ছোয়া পাবো বলে
রোজ রাতে দেয়ালে হাত
রেখেছি, অনুভুতি কি পেয়েছিস?
পাশ বালিশে আলতো আদর
জড়িয়ে দিয়েছি তোর নামে
কতশত, আলিঙ্গন কি পেয়েছিস?
রোজ ভোরে বাগানের ফুলগুলো
তুলে এনেছি পড়িয়ে দেব বলে তোর
খোপায়, চুলগুলো এলিয়ে কি দিয়েছিস?
এমনতো রোজ হবে আজ, কাল, পরশু
তাই বলে ভাবিস না হাল ছেড়ে
দিয়েছি, জন্মই যে তোকে পেতে।
(Visited 1 times, 1 visits today)