পাড়ে দাঁড়িয়ে হাত বাড়িয়ে আছি
কবে ভিড়বে তরী আমার?
অজানায় হাত বাড়িয়ে আছি।
কুয়াশায় আবছা আলো,
চোখের গোচোরে আকাশ
মেঘলা আকাশ, বেখেয়ালী মন
অদ্ভুত এক নিরবতা।
গেরুয়া রঙের চাদর জড়িয়ে
আসলে তোমাকে আঁকড়ে আছি।
এই মুহূর্তে তুমি এক মাত্র সাহস।
কেমন জানি অতলে হারিয়ে যাচ্ছি
হাত বাড়িয়ে ছুঁতে চেয়েও পারছিনা।
তোমার স্পর্শের বাইরে চলে যাচ্ছি।
আমি চমকে উঠে দেখি এ ছিল স্বপ্ন।
(Visited 1 times, 1 visits today)