ঘুম আকাশে ডুব দিয়ে

ঘুম আকাশে ডুব দিয়ে আজ স্বপ্ন তুলে নেবো
একশ একটা নীল পদ্ম তোমায় আমি দেবো।
সাত সমুদ্দুর ঐ পাড়েতে নীল পরীটা থাকে
পরী কি আর তোমার মত? ভালোবাসি যাকে?
নীল রঙের হাজার ফুলে তোমায় সাজিয়ে
হাজার পাখির কলতানে বাদ্যি বাজিয়ে।
সবুজ রঙের গাছের পাতায় শাড়ি জড়িয়ে
তোমায় আমি ভালোবাসবো আদরে মুড়িয়ে।
চাঁদের আলোয় গল্প হবে রঙিন হবে রাত
হাজার তারা হেরে গিয়ে তোমায় বাজিমাত।
দিনের আলো তুচ্ছ যেথায় তোমার চোখের আলো
রাজপুত্তুর নয় তবুও তোমায় বাসি আমি ভালো।

(Visited 1 times, 1 visits today)