রাত পেরিয়ে

তোমায় একটা সকাল দেবো বলে
রাত জেগেছি।
আপন রংমেশানো চাঁদের আলো
ফেলে গেছে হাজার ছায়া কাল রাতে।
তারারা চেয়েছে উঁকিঝুঁকি মেরে
তোমার দেখা পেতে,
বেহায়া হয়ে রাতের পাখি ডানা ঝাপ্টায়
ভবঘুরে হয়ে তোমার দেখা পেতে।
সকালের লাল আলো তাই লোভী
রাত পেরিয়ে তুমি আসবে বলে।

(Visited 1 times, 1 visits today)