আমি এখন হারিয়ে যাই তোমার রঙে। কেন এমন হয়নি আগে? কতযুগের প্রতীক্ষা শেষে তুমি আসলে। আমি কি? জানিনা। কিন্তু খুব করে জানি তুমি আজ ঠিক অন্যরকম সময়ে এলে।
বইয়ের পাতায় অনেক লেখায় কখনো কখনো খুঁজে পেতাম; একটা মন একটা মনের মত হয়। মাঝে মাঝে হাসতাম এও কি করে সম্ভব? একটা মনের মত মন কিভাবে হয়? কিন্তু জানো হয়েছে, খুঁজে পেয়েছি তোমায়।
কি আবাক তুমি আমার হ্রদস্পন্দন হয়ে গেছো। আমি জানি তুমি জানো না। তুমি আমার আমি হয়ে গেছো। আমার হাঁসি আর তোমায় ছাড়া আসে না। আমি অবাক হই কিন্তু এমনটাই হচ্ছে। আমি চোখ বুঝলেই তোমাকে দেখতে পাই, কিন্তু আমার চেহারা ভুলে যাই। তুমি আমার রক্তের মাঝে বয়ে চল অজস্র মাইল। স্বপ্ন এখন আর নতুন কিছু নয়। স্বপ্ন দেখার জন্য একটা ইন্দিয় লাগে মনে হয় আমার যা ছিল না এতোদিন। যেন আমার নতুন দাঁত উঠেছে, হাহাহা।
আমার সব ভালোলাগা কর্পোরেট জগতের নিয়ন আলোয়। সেই গৎবাধা জীবনে একটুকরা আকাশের চাঁদ কিন্তু তুমি। আমার হ্রদয়টা যদি গুগুল হয় তোমাকে খুঁজে পেতে একটুও বেগ পেতে হবে না। পৃথিবীর সব কীওয়ারড দিয়ে তোমাকে আমি গেঁথে নিয়েছি। অজস্রবার খুঁজে বেড়াই। তোমাকে দেখে ভালোবাসা কি বুঝতে পাই।
তোমার চোখের ওই তারায় আমার স্বপ্ন ঘুড়ে বেড়ায়। অনন্তকাল ওই চোখে তাকিয়ে থেকে কাঁটিয়ে দেয়া যায়। কি অদ্ভুত আমি পারি। চোখ সরিয়ে নেয়ার দুঃসাহস করার সাহসও করিনা। একটা মানুষের হাঁসি এতো সুন্দর হতে পারে? না, পারে না আমি জানতাম। আমার জানাকে আজানায় পাঠিয়েছ তুমি। কেন এমন করে হাসো? কেন এই হাঁসি ছাড়া আর কিছুই ভালো লাগে না। আমার প্রিয় বৃষ্টিও হেরে যায় তোমার হাঁসির কাছে। আমি আনন্দিত হই প্রিয় বৃষ্টির পরাজয় দেখে। আর বলি দেখ বৃষ্টি আমার প্রিয় ভালোবাসা তোকে হারিয়ে দিয়েছে।
রুপকথায় এমন হতো রাজকন্যার জীবন থাকতো পাতালে এক ভ্রমরের কাছে। আমি অবাক হই আমার জীবন তোমার হাঁসিতে। সেই রাজকন্যা হেরে যায় তোমাকে দেখে।
এমনভাবে অনন্তকাল, অজস্র মাইল তোমার ছোয়ায় কাঁটিয়ে দিতে চাই।