অসহায় আর একলা

আমার হালকা কথায় গল্পগুলো
বদলে যেতে পারে,
আমার কান্না গুলো
অসহায় আর একলা হতে পারে।
কান্না যখন একটা মনের
শেষটুকু সম্বল
চোখের জলের ঠাই হলো তাই
গড়িয়ে পড়ার পথে।
এসব কিছু নিঃস্ব একের
গল্প ছাড়া কিছু নয়
আকড়ে ধরে বাঁচতে চাওয়া
পাগল হলেও হতে হয়।
নিঃস্ব লোকের কিইবা আছে
কেড়ে নেবার মত
খড় কুটো তাই জড়িয়ে
ধরে বাঁচতে চাওয়া তত।
ভালোবাসা কেমন জানি
বড্ড এলোমেলো
সব থেকেও কি যেন নেই
সবটা অগোছালো।
তবুও আমি দিন থেকে রাত
স্বপ্ন বুনে যাই
চোখের তারার ঘুমগুলোকে
অচীনপুরে পাই।
তোমায় আমি ভালোবাসি
নিজের চেয়েও বেশী
একটুও নয় বাড়িয়ে বলা
তুচ্ছ কিংবা আয়েশি।

(Visited 1 times, 1 visits today)