চাইলেই কি লেখা যায়? চাইলেই কি হাঁসি আসে? বা আমার মনের সব কিছু বাইরে বেরিয়ে আসে? জল চেনোতো? জল কিন্তু মানুষের কষ্টের বহিঃপ্রকাশ। কান্না চেনো? আমি কাঁদতে পারি। তুমি পারো না। আকাশে যেদিন খুব কালো মেঘ হয় সেদিন তুমি আর আকাশে তাকাও না। তোমার ভাবনা কিসে? আকাশের কালো মেঘ ঝরে পড়ে ঠিকই, কারো তাতে মন ভেজে না। কিন্তু আমার মন ভিজে যায় আবার শুকিয়ে যায়। উঠোনের মাচায় তোমার শাড়িটা লেপ্টে থাকে, আমার বৃষ্টি ঝরে ভিজে যায়, আবার তোমার রোদে শুকিয়ে যায়। আমি এখন আর অবাক হই না। তুমি হেঁসে ফেলো। আমি থমকে যাই, তুমি তুমি নও। আমার আমিত্তের মাঝে তুমি আছো কিন্তু তোমাকে হারিয়ে খুঁজে ফিরি। খুব কষ্টের হয়ত, আমার যে কান্নাই সব। তোমার ওই মনটা ধুলো মাখা পথ হলে আমি পথিক হয়ে হেঁটে যাবো আমার ছায়ায় তোমায় জুড়িয়ে দিতে। তুমি তো আমার দিকে ফিরেও তাকাবা না। আমি যে চোখে পড়িনা, অতি ক্ষুদ্র, নগণ্য, কীট বা তার চেয়েও হীন কিছু। কি হয় জানো? আমার না একটা তুমি আছো। আমার একটা জগত আছে যেখানে জনমানব হীন এক তুমি ছাড়া আমার কেউ নেই। আমি চাইও না।
চাইলেই কি লেখা যায়?
(Visited 1 times, 1 visits today)