গল্প হলেও সত্যি হত
তোমার আমার কথা।
আলিঙ্গনে মুগ্ধ হত
তোমার আমার সুখ।
চোখের কোনে ভালোবাসা
দুহাতে আড়াল করা,
ঠোঁট বাঁকানো দুষ্টুমিতে
পাগলপারা এই প্রাণ।
রাতের কালোর সন্নিকটে
দিনের আলোর বেঁচে থাকা।
ভোরের হাওয়া গায়ে লেগে
তোমার স্পর্শ স্মরণ করা।
কি কঠিন এ মায়া,
তোমায় ছাড়া জীবন ভাবা।
পাগল হলেও হতে পারি
তুমি ছাড়া পাগলামিরা।
আমার মনের দেয়াল জুড়ে,
সকাল সাঁঝে তোমার নামে
ইচ্ছেরা সব আঁকিবুঁকি।
দূরে বাজছে সুরের ধ্বনি
অস্থির মন তোমায় খুঁজে।
কি করে ভাবলে তুমি
আমায় ছাড়া থাকবে একা?
পারবে কি তুমি, আমি?
এতো যে মুখে বলি?
এসব ছেড়ে যেমন আছি
তেমন থাকায় স্বর্গ আছে।
ভালোবাসা একই সাথে,
লেপ্টে ধরে আঁকড়ে থাকা।
বুকের ভেতর তীব্র ইচ্ছে
কেমন করে ঢাকবে বলো?
চোখের মায়ার আকর্ষণ
ইচ্ছে হলেই এড়িয়ে যাওয়া
ভাবলেই কি সোজা বলো?
(Visited 1 times, 1 visits today)