তফাৎ শুধু রঙের

বারান্দায় দাঁড়িয়ে একমুঠো স্বপ্ন হাত বাড়িয়ে ছুঁতে চাই
অজানা আর অনিশ্চয়তায় খুঁজে ফিরি
সম্মুখে বিশাল আকাশ, বিস্তীর্ণ ভূমি
নীল আকাশে সাদা মেঘের আনাগোনা
ছোপ ছোপ রক্ত যেন ছড়িয়ে ছিটিয়ে
তফাৎ শুধু রঙের।
যতদূর চোখে যায় চোখ ধাঁধানো নীল রং।
আমি হাত বাড়িয়ে থাকি এই বুঝি তুমি এলে
অলক্ষ্যে হাত ছুঁয়ে দিলে আমার।
রংদের মিলন মেলা কবে ভাঙবে?
আমি চাই সেই ভাঙ্গার সুরে আমার গান গাইতে।
বুকে জড়িয়ে ধরতে, টেনে নিতে কাছে আরো কাছে।

(Visited 1 times, 1 visits today)