ভিজে যায় নুপুর

বৃষ্টির প্রতিটি ফোঁটায় ঝড়ে পরে তোমার স্মৃতি
বিষন্ন হতে গিয়েও হইনা,
এই ভেবে। জলের ধারায় তো তুমি মিশে আছো।
তোমার পায়ে লুটিয়ে পড়ে জল,
ভিজে যায় নুপুর।
আমি অপলক চেয়ে থাকি, হিংসে হয়,
হ্যা আমার হিংসে হয় বৃষ্টিকে,
এতোটা স্পর্শ আমার পাওনা।
আমি ভালোবাসি তোমায়, তাই স্পর্শ আমার।।

(Visited 1 times, 1 visits today)