শতবর্ষী

আমি তোর আশায় দিনে দিনে শত বর্ষী হবো
আসমান জমীন এক করে চন্দ্রালোকে যাবো।
তোর খোঁজে বারো মাসে তের পার্বণ হবো
আষাঢ় মাসে ঝুম বৃষ্টিতে কাক ভেজা ভিজবো।
শীতের রাতে একলা আমি মাচার উপর বসে
জপবো আমি তোর নাম অতি উৎসাহে
তীব্র শীতে কাথা হয়ে জড়িয়ে তোকে ধরে
রাখবো আমি শেষ অব্দি দুহাত ভরে।

(Visited 1 times, 1 visits today)