মঝে মাঝে মনে হয় হেরে যাচ্ছি
তলিয়ে যাচ্ছি অতল গহব্বরে
শুন্যে মিলিয়ে যাচ্ছে সব।
তোর একটুকরো হাসি যেন শুন্যে মিলিয়ে না যায়,
তোর কাছে ঘেঁষার সাহস যেন কেউ না পায়,
তোর একবিন্দু ক্ষয় যেন না হয়।
তুই শুধু তুই তোর কোন দ্বিতীয় নেই,
তুই আর একটাও নেই,
তুই একবারই জন্মেছিস মরেও যাবি একবার।
অনন্তকাল ঠায় দাঁড়িয়ে থাকবো তোর খোঁজে
তক্ষকের বা ঈগলের মত।
(Visited 1 times, 1 visits today)