ভোর

প্রতিটি ভোর যদি এমন ভাবেই হতো?
পাখির ডাক আর গল্প গানে ভরে যদি যেতো?
তোমার কণ্ঠধ্বনি যেন খুব করেই বাজে।
তোমার খোপার ফুলটা যেন একই ভাবে সাজে।
চোখের দিকে দিব্বি চেয়ে কাটিয়ে দিতাম ভোর।
স্পর্শ আর আলিংগনে উষন বাহুডোর।
ঠোটের হাসি রাশি রাশি মহাসিন্ধু হয়তো।
তুমি ছাড়া জীবন অচল মরণ প্রিয় নয়তো।
চুলের কালো আড়াল করে মনের কালোকে
মুখখানিতে বড্ড মায়া খুশি একপলকে।
আজ হউক বা কাল হউক তুমিই আমার সব।
তোমায় পেলে জীবিত এই নয়ত হবো শব।

(Visited 1 times, 1 visits today)