খুব করে চাই তোর বুকেতে
হাজারটা রাত কাটাই।
খুব ভোরে তোর শিয়র পাশে
ঘুম ভাঙানি গান গাই।
খুব করে চাই গল্পগুলো
ঝুলি ভড়ে জমা রেখে যাই।
খুব আদরে জড়িয়ে রেখে
পাশ বালিশে সংগি বানাই।
খুব করে চাই রোজ রাত্রিরে
তোর চোখেতেই ঘুম নামাই।
খুব শাসনে তোর অবাধ্যতা
এক এক করে শুন্যে নামাই।
খুব করে চাই ঘুম জড়িয়ে
দুচোখ পাতায় স্বপ্ন নামাই।
খুব মায়াতে তোর চোখেতে
সকাল বিকাল জীবন সাজাই।
(Visited 1 times, 1 visits today)