মধ্যমা

ছুঁয়ে যাও আমার মধ্যমা,
হাতের উপর হাত।
চোখে চেয়ে বারো মাস
প্রেমের উতপাত।
অধর ছুঁয়ে যাবো তোমার
ইচ্ছে গুলো আমার
মুচকি হাসি ভালোবাসি,
তাকিয়ে থাকাও তোমার।
হারিয়ে যাবো গোপন প্রেমে
দুজনায় মিলে
অহর্নিশি আশায় আছি
হৃদয় ছুঁয়ে দিলে।
তোমার প্রেমেই রাত দুপুরে
মনের সর্বনাশ
তবুও আমার প্রেমিক হৃদয়
তোমার আশপাশ।
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

(Visited 1 times, 1 visits today)