বৃষ্টি হবে জানতাম, আমার মনের উঠোন ভিজবে নীরবে। গাছের পাতায় জলের স্পর্শ তোমার পায়ের নুপুর, ঝমঝম করে বেজে চলে। বৃষ্টির ফোঁটা তোমার অধর ছুয়ে যায়। আমি অপলক তাকিয়ে তোমায় দেখি। কি এক মায়া ভরা আলোয় তুমি আজ আলোকিত, বৃষ্টির জলে আজ তুমি স্নিগ্ধ। আমার ভালোলাগা তোমায় নিয়ে, তোমার অধর ছুয়ে যাওয়া বৃষ্টিকে আমার হিংসে। যদি এমন হতো তুমি আমি দুজনে হাতে হাত রেখে বৃষ্টিকে ভালোবাসতে পেতাম?
(Visited 1 times, 1 visits today)