অরণ্য

গহীন অরণ্যে যেদিন হারিয়ে যাবো
তোমার স্মৃতি আঁকড়ে অজানায়
আরো গভীরে চলে যাবো।
আমি মেঘ হতে তোমার ছায়া খুজে নিয়ে
সবুজে সবুজে ছড়িয়ে দেবো
যাতে তুমি পুরোটা সময় জুড়ে আমার
খুব কাছাকাছি, হাত বাড়ালেই যেন ছুঁতে পারি।
গভীর রাতের নিস্তব্দতা ভেঙ্গে আমি
নিশাচর পাখির সঙ্গী হবো
গলা উঁচিয়ে তোমাকেই ডাকবো।
চাঁদের আলো যখন গাছের ফাঁকে
উঁকিঝুঁকি দেয়, জোনাক পোকা তখন
সজতনে তোমার টিপ সাজানোয় ব্যস্ত।
রাত্রির সকল আয়োজন আজ আমি
তোমার তরে সাজিয়েছি।
শেষতক আমি তোমাকে ভালোবাসবো
শত সহস্র রাতের আয়োজনে।

(Visited 2 times, 1 visits today)