আমার ইচ্ছেরা সব
বৃষ্টি হয়ে নামলো বলে
দেয়ালের গা বেয়ে নিন্মে ধাবমান।
শ্যাওলা তার জীবন খুজে নেয় জলধারায়
নিমগ্ন পোকারা সব হাবুডুবু প্রান।
আমার বারান্দা উপচে পড়ে বৃষ্টিধারায়
অবহেলায় পড়ে থাকা টবে
আজ প্রাণ এলো বলে।
কাল সকাল হবে কিনা জানিনা
আমি বদ্ধ ঘরে চার দেয়ালে
খুঁজে বেড়াই তার উত্তর।
আলগোছে বেঁধে রাখা পাটকাঠির বোঝা
হু হু করে ঝরে পড়ে উঠোন জুড়ে।
আমি বৃষ্টি দেখছি অবিরত
তোমার ছোঁয়া মনের মাঝে
লোভের মিছিলে পড়ে
তোমায় নিয়ে ভীজবো বলে।
আমি তোমার অধর ছুঁয়ে যাবো
ভেজা বারান্দায় ঠিক খুনসুটি হবে খুব।
ভেজা চুলে সর্বনাশ
হবে হৃদয়ের বন্দরে।
বৃষ্টি ফোঁটায় তোমার গন্ধ
লেপ্টে থাকা ভেজা শরীর।
জলে নূপুরের ছম ছম
ছিটকে পড়া জলের ফোঁটা।
আজকে ঝরে যাবে অধর ধারায়
যাক না, অলস সময় আমার জমিয়ে রাখা।
(Visited 1 times, 1 visits today)