প্রিয় শব্দ গুলো

প্রিয় শব্দ গুলো আছড়ে পড়ে প্রিয় সমুদ্দুরে
প্রতিনিয়িত আবেগ আর টান ছলকে পড়ে
এক কাপ ধোঁয়া উঠা চায়ের কাপ
এই মাত্র ছলকে পড়া চায়ের ফোঁটা।
হাতে সদ্য প্রয়াত হুমায়ুন’র গল্প সমগ্র,
টেবিলে রাখা দিন পনের আগের –
এক গোছা ধকধকে সাদা রজনীগন্ধা
আজ আর শুভ্রতা নেই, ম্যাড়ম্যাড়ে ফ্যাকাসে
আর সুগন্ধীর বিনিময়ে আঁশটে গন্ধ।
দূরে ট্র্যাঞ্জিস্টারে সেই পুরোনো প্রেমের গান।
সেই সে দিনের ছুঁয়ে দেয়া আমার হাতে
এখনো তোমার উপস্থিতির তীব্রতা।
আঙ্গুলের ফাঁকে আজ অবধি তোমার ছোঁয়া
খুব টের পাই, তাই ছুঁয়ে দেই নিজের আঙ্গুল,
কখনো কখনো আলতো কামড়, বুঝতে পাও?
তোমার আচলে বাঁধা ভালোবাসাটুকু
খুব যতনে দেয়াল আলমারিতে তুলে রেখেছি।
সময় করে এসো কখনো
যতনে রাখা ভালোবাসা ছুঁয়ে দেখতে দেবো।

(Visited 1 times, 1 visits today)