অনুভব আর অনুভুতি

আমি আঁকড়ে ধরে লেপ্টে থাকি

অনুভব আর অনুভুতি,

তোমার হাসি আর চিবুক,

তোমার অধর, তোমার চুলের গন্ধ,

এ সবই তুমি আর তোমার স্পর্শ,

গন্ধ আর রক্ত মাংস,

চোখের তারা আর তোমার ঠোঁটের উষ্ণতা,

তোমার হেঁটে চলা আর থমকে দাঁড়ানো,

আমার বুকে ঢলে পরে তোমার যৌবন,

আমি নিংড়ে নিয়ে যৌবনে জীবন দেই।

(Visited 1 times, 1 visits today)