নীল টিপটা জুড়ে দিলাম তোমার কপালে।
চোখটা ঠিকঠাক, গাঢ় কালচে,
চাহুনীটাও ফুটেছে,
বুকের মাঝে তাই
ধুকপুকানি হুহু করে বেড়েছে।
সিঁথির সিধুরটা বড়ই মধুর
আনমনে চেয়ে থাকা
ওই অবয়বের মায়ায়।
মায়াবী তুমি, হৃদয় হরিণী
ভালোবাসি তাই এ চোখ আর মায়া।
(Visited 5 times, 1 visits today)