প্রশ্ন

খুব সকালে কখনো কুয়াশা জড়ানো পায়ে হেঁটেছো?
রাত্রি জাগা ভোরের আলো গায়ে মেখেছো?
চোখ রগরিয়ে আকাশ পানে একবারও কি চেয়েছো?
বারান্দায় দাঁড়িয়ে অদ্ভুত পাখির সাথে কথা কি বলেছো?
চায়ের কাপ হাতে নিয়ে বাষ্প দৃষ্টি নিয়ে সুদুরে তাকিয়েছো?
হিমেল হাওয়ায় চাদরটাকে জড়িয়ে কি ধরেছ?
লেপ্টে থাকা সিদুরটাকে বা হাত দিয়ে মুছতে কি পেরেছো?
চোখের কোনে লেপ্টে থাকা আলসেমিটা কখনো কি ঢেকেছো?
খুব গোপনে আপন মনে প্রেম নিয়ে কি ভেবেছো?
আলতো করে আনমনে প্রেমিক মুখটা ছুঁয়েছো?

তবে তুমি প্রেম করেছো, আপন মনে ভালোবাসা,
হাঁসি আর গল্পগুলো ভালোবেসেই বেঁধেছ।
তবে তুমি আমায় ভালোবাস,
আপন প্রাণে আমায় তুমি বাঁধো।
দৃষ্টি জুড়ে আমার ছবিই দেখো।

(Visited 1 times, 1 visits today)