তোমার ভাবনা জুড়ে আছে পুরোটা মনে
একাকার হয়ে আছে স্পর্শগুলো
মিলে মিশে গেছে তোমার চলার ধরণ
চোখ মেলি বা বুজে থাকি তুমি শুধুই অনুভবে
কল্পলোকে হউকনা কিছুটা সময় হারিয়ে গিয়ে
বাস্তবে তোমার উপস্থিতি আজ রন্ধ্রে রন্ধ্রে
অস্তিত্তে ধারন করি তোমার ছায়া
পথ চলতে গিয়ে থমকে আছি
পেছন ফিরে চাইতে গিয়ে তোমাকেই দেখি
সম্মুখটা তো দখল করে নিয়েছোই
আর বাকি কটা রাত্রি
তারপর আমি তোমার হয়ে যাবো
আদরে আবডালে জড়িয়ে নেবো অন্তরে
হাত বাড়িয়ে স্পর্শ দেবো তোমায়
তুমি আমার হয়ে যাবে চিরতরে।
(Visited 1 times, 1 visits today)